২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ নোয়াখালীর সোহাগের মৃত্যু ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ ফিলাডেলফিয়ার মসজিদে অগ্নিবোমা হামলা : গ্রেফতার ভিনসেন্ট ল্যাং নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র ইতিহাসের দ্বারপ্রান্তে আবদুল এল-সায়েদ নিউইয়র্কে ২.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি, পর্যটন ও ব্যবসায় বড় সাফল্য টেক্সাসে মুসলিম শিক্ষাবিদের মামলা গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযানে ব্যাপক নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এসিএলইউর প্রতিবেদনে গ্রিনকার্ড মূল্যায়নে মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও আবাসন সহায়তা বিবেচনায় নেবে ট্রাম্প প্রশাসন


বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজের বনভোজন
জলি আহমেদ
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজের বনভোজন বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল বার্ষিক বনভোজন। গত ১২ জুলাই নিউইয়র্কের অদূরে এফডিআর স্টেট পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয় এ বনভোজন।

এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বনভোজন উদ্বোধন করেন সভাপতি মো. ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মূ. নূর আলম মিনা, কৃষ রুদ্র ও পোস্টাল এ‍মপ্লয়িজের সব কর্মকর্তা। বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক হোসেন মজুমদার পিকনিকের সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক মু. এন আলম মিনা সঞ্চালনা করেন। বনভোজন উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ছিলেন সানি গোপ, সমন্বয়কারী আসমা জাহান, যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আমানুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা।

আয়োজনের গ্র্যান্ড স্পন্সর হিসেবে ছিলেন শাহ নেওয়াজ-গোল্ডেন এইজ হোম কেয়ার, অ্যাটর্নি মইন চৌধুরী, কৃষ রুদ্র এমবিএ প্রমুখ। পিকনিকে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হক (প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ার অ্যান্ড মার্কস হোম কেয়ার), গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি বোর্ডের মেম্বার আব্দুর রহিম হাওলাদার, কৃষ রুদ্র এমবিএ (সিনিয়র, লোন অরিজিনাটোর, ভিপি), বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রাক্তন সিনিয়ার সভাপতি ও ট্রাস্টি বোর্ডের মেম্বার ওয়াসী চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন

ঢাকা জেলা সোসাইটির সভাপতি দুলাল বেহেদুর, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কোষাধ্যক্ষ নিশান রহিম ও মেইন ইস্টিম রাজনীতিবিদ জয় চৌধুরী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি নুরুল আমিন ও জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান মানিক ও প্রচার সম্পাদক ফয়েজ আহম্মেদ, মতলব সমিতির সহ-সভাপতি ফারুক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিয়া মো. ফয়েজ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, গোপালগঞ্জ জেলা ফ‍্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ আজিমুল হক ও প্রাক্তন সাধারণ সম্পাদক হায়াদার আকবর মিটু এবং বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম প্রমুখ।

পিকনিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক হোসেন মজুমদার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি পিকনিক আয়োজন করতে পেরেছি। বিশেষ কৃতজ্ঞতা জানান পিকনিক কমিটি, কার্যকরী কমিটি, স্পনসর ও র‍্যাফেল ড্রর পুরস্কার প্রদানকারীদের।

সাধারণ সম্পাদক মু. এন আলম মিনা বলেন, প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই। তাই আমাদের সংগঠন ১১৫টি কবর কিনেছে।

শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশা মানুষ এ আয়োজন উপভোগ করেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল। এছাড়া ছিল র‍্যাফেল ড্র। কোলাহলমুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই।

এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজনে সক্রিয় থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

শেয়ার করুন