১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:২১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ নিয়েছে সরকার - সিপিবি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ নিয়েছে সরকার -  সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে ভোলায় বিএনপি’র মিছিলে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, অতীতের মত বর্তমান সরকার মানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। 

আজ বিবৃতিতে বলা হয়, সরকার ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। দিনাজপুরের ইয়াসমিন হত্যা পরবর্তী নিষ্ঠুরতা- কানসাট- দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপি হত্যাকাণ্ড চালিয়ে, সারের দাবিতে কৃষক, মজুরির দাবিতে পাটকল শ্রমিকের ওপর গুলি চালিয়ে গদি ধরে রাখতে পারেনি। এ ধরনের দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়ে এ সরকারও গদি রক্ষা করতে পারবে না। শাসকশ্রেণির দলগুলির এই দমন-পীড়নের রাজনীতি বছরের পর বছর চলছে। 

বিবৃতিতে আরও বলা হয়, দেশ আইনের শাসনে চলছে না। ক্ষমতার দম্ভে, আধিপত্য বিস্তারে সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে। নানা ধরনের অস্ত্রের মহড়া প্রকাশ্য প্রদর্শিত হচ্ছে। 

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের কমিটি গঠনকে সামনে রেখে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার কোনো বিচার হচ্ছে না। বিবৃতিতে হত্যা, হামলা, মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে সারাদেশের মানুষকে সোচ্চার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।


শেয়ার করুন