০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:১৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব


যুক্তরাষ্ট্রের মিশিগানে দিনদিনব্যাপী পথমেলা সম্পন্ন হয়েছে। মিশিগানের হ্যামট্রামিক সিটির ডাইভারসিটি ফেস্টিভালের আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলে রোববার রাত ১২টা পর্যন্ত।  

হ্যামট্রামিকের বাংলাদেশ অ্যাভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিদের ঢল নেমেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন এ মেলায়। বেশিরভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে। এ মেলাকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়েছে।

আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারের মেলার ৪০টি স্টলের বেশিরভাগই শোভা পায় বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরিপ্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকমের খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুঁটকি ভর্তার স্টল। রোববার মেলার শেষের দিনে গান শোনান বাউলশিল্পী জিল্লুর রহমান ও লাবনী আক্তার। মেলার আয়োজকরা জানান, শুক্রবার মেলার প্রথম দিন তেমন দর্শনার্থী না থাকলেও। ছুটির দিন শনিবার বিকেল থেকে মানুষের ভিড় জমতে শুরু করে। অন্য দেশের মানুষরাও এ মেলায় এসে কেনাকাটা করেন।

মেলার আয়োজকদের পক্ষ থেকে স্কুলশিক্ষার্থীকে বিনামূল্য দেয়া হয় স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল। আর র‌্যাফেল ড্র’র বড় পুরস্কার গাড়িসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন মেলার উদ্যোক্তা নাজেল হুদা, সাদাত হোসেন মিন্টু, মাহবুব রাব্বি খান, শোভন, আফাজ, সাইফুল ও পারভেজ।

 

শেয়ার করুন