০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:৩৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি সরকারের অভ্যন্তরে কী দৃষ্টিভঙ্গির বিরোধ বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বাফেলোতে আশা হোম কেয়ার ও এডাল্ট কেয়ারের অফিস উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
বাফেলোতে আশা হোম কেয়ার ও  এডাল্ট কেয়ারের অফিস উদ্বোধন


নিউইয়র্কের জনপ্রিয় হোম কেয়ার এবং আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ার এবার বাংলাদেশী অধ্যুষিত বাফেলোতে। আশা হোম কেয়ার দীর্ঘদিন ধরেই সুনামের সাথে জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পরিচালিত হচ্ছে। যে আশা নিয়ে মানুষ আশা হোম কেয়ারের আসছেন মানুষের সেই পূরণ করছে আশা হোম কেয়ার। আশা কোম কেয়ারের সুনাম এখন সর্বত্র।

সেই আশা হোম কেয়ার এবং আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ারের অফিস উদ্বোধন করা হয় গত ২৯ জুলাই। বাদ জুমা ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন বফেলো মেয়র অফিসের কর্মকর্তা সান্টিল থামসন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেয়র অফিসের কর্মকর্তা শাহী চৌধুরী, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, আশা হোম কেয়ার ও আশা সোস্যাল ডে কেয়ারের চেয়ারম্যান এশা রহমান, আশা হোম কেয়ারের বাফেলো শাখার ডিরেক্টর এবাদ চৌধুরী, ডিরেক্টর আব্দুল এম চৌধুরী, সালেহ আহমেদ, তাহমিদ মাসুম, ফারাহ সুমি, সাইফুল চৌধুরী, রিয়াদ উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কম্যুনিটির বিশিষ্ট ব্যাক্তি আতিকুর রহমান ও জামান আহমেদসহ অনেকেই।


শেয়ার করুন