১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নিনা আহমেদ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৪
কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নিনা আহমেদ


আমেরিকার প্রথম (অস্থায়ী রাজধানী) ফিলাডেলফিয়া সিটিতে কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিল অ্যাট লার্জ ওম্যান ড. নিনা আহমেদ পেনসিলভেলিয়ার ফিলাডেলফিয়া সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মহিলা মুসলমান কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নিনা আহমেদ। আজ মঙ্গলবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি।  


এর আগে ০৭ই নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন ড. নিনা আহমেদ। জানা যায়, ফিলাডেলফিয়া সিটিতে প্রায় ১৫ লাখের কিছু বেশী লোক বাস করেন। এর মধ্য প্রায় ২ লাখের কাছাকাছি মুসলমান লোক বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম মহিলা জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ড. নিনা আহমেদ নির্বাচিত হন।  


ফিলাডেলফিয়া  সিটির মেয়রসহ কাউন্সিলের অনেক সদস্যই নারী। ফিলাডেলফিয়া সিটির ৩৪১ বছরের ইতিহাসে শেরেল পার্কার ফিলাডেলফিয়ার ১০০ তম মেয়র হিসাবে শপথ নিয়েছেন। তিনি শহরের ইতিহাসে প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা মেয়র।  
ড. নিনা আহমেদের শপথগ্রহণের মাধ্যমে ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশিদের জন্য নতুন ইতিহাস রচিত হলো। ১৬৮২ সালে ফিলাডেলফিয়া  সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৪১ বছরের ইতিহাসে ড. নিনা আহমেদই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি সরাসরি ভোটে কাউন্সিল অ্যাট লার্জ হলেন। আজ থেকে তার কার্যকাল শুরু হবে।  


শপথগ্রহণের সময় নিনা আহমেদের স্বামী আহসান নাসরতুল্লাহ, দুই মেয়ে, বাংলাদেশী কমিউনুটির প্রতিনিধি এবং তার ক্যাম্পেইন অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের সময় নিনা আহমেদ যে পবিত্র কোরান ছুঁয়ে শপথ নেন তা তিনি মায়ের দেয়া বাসা থেকেই সঙ্গে করে নিয়ে আসেন। শপথের সময় তার মেয়েরা পবিত্র কোরান শরীফ হাতে রাখেন।  


শপথ গ্রহণের পর সিটি হলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি কাউন্সিল অধিবেশনে নিনা আহমেদের জন্য নির্ধারিত আসন দেখিয়ে দেন। এর আগে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন তিনি।

শেয়ার করুন