০৩ জুন ২০২৬, বুধবার, ০২:১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বন্যার্তদের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
বন্যার্তদের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  এলামনাই এসোসিয়েশন গত ১১ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) তোফায়েল আহমেদের কাছে ডকুমেন্ট হস্তান্তর/নিজস্ব ছবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন দেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সভাপতি এমলাখ হোসেন ফয়সাল এবং সাধারণ সম্পাদক আশিক মাহমুদের নেতৃত্বাধীন কমিটি গত ২৬ জুন বনভোজনের আয়োজন করে। সেই বনভোজনে প্রায় ১৪ শত ডলার অতিরিক্ত থাকে। সেই অতিরিক্ত অর্থ তারা সিলেটে বন্যার্তদের জন্য পাঠিয়ে দিয়েছেন।

বাংলাদেশী টাকায় সেই অর্থের পরিমাণ ১ লাখ ৩৬ হাজার ৬১২। গত ১১ জুলাই সেই অর্থ তারা পাঠিয়ে দিয়েছেন সিলেটের সেনা ত্রাণ তহবিলের জালালাবাদ ক্যান্টনমেন্ট শাখায়। কারণ তারা এই অর্থ সিলেটে সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করবে।

গত ১১ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) তোফায়েল আহমেদের কাছে ডকুমেন্ট হস্তান্তর করেন। চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশনের এই মহতি উদ্যোগের অনেকেই প্রশংসা করেছেন।


শেয়ার করুন