০৩ জুন ২০২৬, বুধবার, ৬:৫৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী গ্রেফতার হামলাকারী বন্দুকধারী রবার্ট ই ক্রিমো থ্রি/ছবি সংগৃহীত


শিকাগো শহরে স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধাওয়া দিয়ে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী ওই তরুণকে ধরেছে পুলিশ। ইলিনয় অঙ্গরাজ্যের ওই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৪ জন। শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে চালানো এই হামলায় শক্তিশালী বন্দুক ব্যবহার করা হয়।

একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে হামলাকারী গুলি চালায়। এটি যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দেশটিতে ২০২২ সালের এই পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি ‘স্তম্ভিত’।

গত ৪ জুলাই সোমবারের এই গুলির ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়। একপর্যায়ে ক্রিমোকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, হামলার জন্য তিনিই দায়ী বলে তারা মনে করছে।


শেয়ার করুন