১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউইয়র্ক রাজ্য কর্মচারীদের সন্তানের জন্য ১২ সপ্তাহের সবেতন ছুটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৩
নিউইয়র্ক রাজ্য কর্মচারীদের সন্তানের জন্য ১২ সপ্তাহের সবেতন ছুটি


নিউইয়র্ক রাজ্য সরকারের ১০ হাজারের বেশি কর্মচারী আসছে সপ্তাহ থেকেই নতুন সুবিধা পাচ্ছেন। গভর্নর ক্যাথি হকুলের নিশ্চিত করেছেন, ২২ ফেব্রুয়ারি থেকে সন্তানের জন্য মা-বাবার ১২ সপ্তাহের পূর্ণ বেতনে ছুটি পাওয়ার বিষয়টি কার্যকর হবে।

রাজ্য গভর্নরের অফিস থেকে জানানো হয়, ইউনিয়নের আওতায় নয় এমন সর্বপর্যায়ের কর্মচারীরা এ সুবিধা পাবেন। এমনকি পালিত সন্তানের জন্যও বাবা-মা ১২ সপ্তাহের সবেতন ছুটি পাওয়ার যোগ্য হবেন। পর্যায়ক্রমে নিউইয়র্কের এক লাখ ৭০ হাজারের বেশি ইউনিয়নভুক্ত কর্মচারীর জন্যও এ সবিধা সম্প্রসারিত করা হবে। কালেকটিভ বারগেনিং পদ্ধতিতে ইউনিয়নভুক্ত কর্মচারীদের জন্য সুবিধাটি বাস্তবায়ন করা হবে।

গভর্নর ক্যাথি হকুল এক বিবৃতিতে বলেন, আমাদের কমর্চারীদের সন্তান দেখাশোনা এবং পে-চেকের মধ্যে একটিকে বেছে নেয়ার সংগ্রাম করতে হবে না। নিউইয়র্ক এমন মানবিক উদ্যোগ বাস্তবায়িত করে আমেরিকার মধ্যে অগ্রবর্তী কাজ করছে।

এই প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্য সরকারের কর্মচারীরা শিশু সন্তান দেখাশোনার ১২ সপ্তাহের সবেতন ছুটি পাচ্ছেন। এর আগে রাজ্য কর্মচারীরা সন্তান দেখাশোনার জন্য আংশিক বেতনে ছুটি গ্রহণের সুবিধা ছিল। গত স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় গভর্নর হকুল কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য ঘোষণা দিয়েছিলেন। রাজ্য ও ফেডারেল সরকারের চাকরি বিধিমালা সমন্বয় করে সন্তান পালনে হিমশিম খাওয়া বাবা-মায়ের জন্য এ সবেতন ছুটি বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন