০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাসস
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২২
পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা , স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন/ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃকনিবাস পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ তার সাথে ছিলেন।  জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন তিনি। শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি  নিশ্চিত করেছেন। এরআগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে খুন হন। 

প্রধানমন্ত্রী এরআগে তিন ঘণ্টারও বেশি সময়ে সড়ক পথে সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন । প্রধানমন্ত্রীর আজ বিকেলেই টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার কথা রয়েছে।

শেয়ার করুন