০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না- প্রধান উপদেষ্টা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৫
আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না- প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‌‍‌‌‌‌আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ (অস্থিতিশীল) করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে এগিয়ে যায়।’

তিনি বলেন, সবাই একসঙ্গে বসায় সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি; ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে; যাতে আমরা এগোতে না পারি; যাতে সবকিছু কলাপস হয়ে যায়; যাতে গোলামিতে ফেরত যাই।’

তিনি বলেন, ‘আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।’

শেয়ার করুন