০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


পিউ রিসার্চের জরিপ
ইসরায়েলকে পছন্দ করে না যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
ইসরায়েলকে পছন্দ করে না যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ


ইসরায়েলকে নিয়ে বর্তমানে অধিকাংশ মার্কিনি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত ৮ এপ্রিল প্রকাশিত জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিনি এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২২ সালের মার্চে করা এক জরিপে এ হার ছিল ৪২ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওইদিনই গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। দেশটির সেই আক্রমণ গাজা যুদ্ধে রূপ নিয়েছে, যা চলছে এখনো।

যুক্তরাষ্ট্রে সাধারণত রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা ইসরায়েলের প্রতি বেশি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকেন। সর্বশেষ জরিপে ৬৯ শতাংশ ডেমোক্র্যাট ও ৩৭ শতাংশ রিপাবলিকান ইসরায়েলকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন। গাজা যুদ্ধ শুরুর আগে ২০২২ সালে ২৭ শতাংশ রিপাবলিকান ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব রাখতেন।

তুলনামূলক কম বয়সী রিপাবলিকান, যাদের বয়স ৫০ বছরের নিচে, বিশেষ করে তাদের মধ্যে ইসরায়েলকে অপছন্দ করার হার বেড়েছে। এ বয়সের প্রায় ৫০ শতাংশ রিপাবলিকান এবার ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন