১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:৫২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


১২ বছরের মেয়েকে হয়রানির অভিযোগে ৭২ বছর বয়সী বদিউল জামাল গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
১২ বছরের মেয়েকে হয়রানির অভিযোগে ৭২ বছর বয়সী বদিউল জামাল গ্রেফতার বদিউজ জামাল


১২ বছর বয়সী একটি মেয়েকে ভয় দেখানো, ধাওয়া করা ও হয়রানির অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বদিউল জামাল। তিনি কুইন্সের জ্যাকসন হাইটসের ৩২-১৮, ৮১তম স্ট্রিট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে গত ৬ জানুয়ারি বেলা ৩টা ৩০ মিনিটের দিকে। অভিযোগ অনুযায়ী, বদিউল জামাল মেয়েটিকে বারবার অনুসরণ করেন এবং এক পর্যায়ে তার হাত ধরে ভয় দেখিয়ে চলে যান। তবে এ ঘটনায় মেয়েটি কোনো শারীরিক আঘাত পায়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, ১৯ জানুয়ারি বদিউল জামালকে গ্রেফতার করা হয়, প্রথম এবং দ্বিতীয় ডিগ্রির অভিযোগ করা হয়।

এখনো তদন্ত চলছে এবং পুলিশ সহযোগিতা চেয়েছে। ঘটনাটি কেউ দেখলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনাটি মনে করিয়ে দেয় যে, অনেক সময় নাবালক শিশুরাও অজান্তে বা ইচ্ছাকৃতভাবে বয়স্কদের বিরক্ত করতে গালাগালি করতে পারে। অনেক সময় দুষ্টামি করে, যাতে করে বয়স্করা বিরক্ত হন এবং বাচ্চাদের বাংলাদেশি স্টাইলে শাসন করেন। প্রবাসে এ ধরনের পরিস্থিতিতে সংযম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাবালক শিশুদের ভয় দেখানো, ধাওয়া করা, ধমক দেওয়া বা হয়রানির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমস্যা সমাধানে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং এ দেশের আইনের কথা মাথায় রেখে কাজ করতে হবে।

সেই সঙ্গে অভিভাবকদের উচিত শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করা এবং বয়স্কদের কীভাবে শ্রদ্ধা করতে হয় তা শেখানো। একই সঙ্গে বয়স্কদেরও উচিত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং সচেতন আচরণের মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সহনশীল সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সব বয়সী মানুষ নিরাপদ ও সম্মানিতবোধ করবে।

শেয়ার করুন