০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গণঅভ্যুত্থানকারী ৬ শহিদের মৃতদেহের সন্ধান, স্বজনদের খোঁজা হচ্ছে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
গণঅভ্যুত্থানকারী ৬ শহিদের মৃতদেহের সন্ধান, স্বজনদের খোঁজা হচ্ছে


কোন হতভাগা বাবা মা এখনও তার সন্তান খৃুঁজে পাননি। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ৬ শহিদের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। পরে আছে সেখানে। খুঁজে পায়নি তাদের স্বজনেরা। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।


বাসস জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ৬ মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।


স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা আজ মর্গে লাশগুলো দেখেছি।


লাশের বিবরণ নিম্নরূপ-

অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)। চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহিদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদেরর সন্ধানদাতাদের  ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।

শেয়ার করুন