০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


কুইন্সে নিজবাসায় হোমওয়ার্কে ব্যস্ত স্কুলছাত্রী গুলিবিদ্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
কুইন্সে নিজবাসায় হোমওয়ার্কে ব্যস্ত স্কুলছাত্রী গুলিবিদ্ধ গুলিবিদ্ধ সামিরার বাবা মোহাম্মদ হাসান


নিউইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ঘরে-বাইরে কোথায়ও মানুষ যেন নিরাপদ নয়। নিউইয়র্কের কুইন্সের নিজবাসায় হোমওয়ার্কে ব্যস্ত স্কুলছাত্রী সামিরা হাসান গুলিবিদ্ধ হয়েছে। গত ৮ জুন রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সামিরাকে তাত্ক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখন ভালোর দিকে। সামিরা ব্রুকলিনের একটি স্কুলের শিার্থী। তার বয়স ১৫ বছর। প্রতিবেশিরা জানিয়েছেন, তারা শুধু গোলগুলির শব্দ শুনেছেন।

গুলিবিদ্ধ সামিরার বাবা মোহাম্মদ হাসান মূলধারার গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই এলাকায় তিন বছর ধরে আছেন। তাঁকে কেউ কোনোরকম বিরক্ত করেননি, তিনিও কাউকে কোনোরকম বিরক্ত করেননি। এই এলাকায় কারো সঙ্গে তাঁর কোনোরকম বিরোধ নেই। তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে তিনি এই ঘটনার তদন্তসাপে সুষ্ঠু বিচার চান।

এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পর পরই এই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। আসামিকে দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

শেয়ার করুন