০৩ জুন ২০২৬, বুধবার, ০৪:১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


আগরতলায় সহকারী হাইকমিশনে সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
আগরতলায় সহকারী হাইকমিশনে সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত


মিশন প্রাঙ্গণে হামলার পর ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশ সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত করেছে। সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে  স্থগিতাদেশের এ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার আগরতলা মিশনের বাইরে হিংসাত্মক বিক্ষোভের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এলো।

ঘটনার সময় বিক্ষোভকারীদের বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ এবং আক্রমণের ঘটনায় গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার তার কূটনৈতিক মিশনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরে মিশন প্রাঙ্গণ ও এর কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনে বর্ণিত কূটনৈতিক মিশনের অলঙ্ঘনীয়তার লঙ্ঘন।’

শেয়ার করুন