১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


পদ্মা সেতুতে জ্বললো সব বাতি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
পদ্মা সেতুতে জ্বললো সব বাতি


শুরুটা ছিল স্টেপ বাই স্টেপ। এবার এক সঙ্গেই পুরা সেতুর আলো জ্বালিয়ে দেয়া হলো পদ্মা সেতুর। মঙ্গলবার সন্ধ্যায় এক সঙ্গে ৪১৫টি ল্যাম্পপোষ্টের আলো জ্বালিয়ে দেখা হয়। অবশ্য এখণ থেকে প্রতিদিনই এমনটা চলবে বলে জানা গেছে। কারন উদ্ধোধনের আগে এগুলো ঠিকঠাক কাজ করছে কি-না বা কোনো দ্রুটি রয়েছে কি-না সেটাও পর্যবেক্ষনের প্রয়োজন। সেতুর সব আলো জ্বালানোর ফলে প্রমত্তা পদ্মার বুক চিড়ে যেন আলোঝলমলে হয়ে ওঠে সেতু। প্রায় সাতটার দিকে আলো জ্বালানো হয়।

জানা গেছে প্রতিটি ল্যাম্পপোষ্ট ২০০ কিলোমিটার বেগে বাতাস মোকাবেলা করে দাড়িয়ে থাকতে সক্ষম। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, আগের দিন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া প্রান্তের ল্যাম্পপোস্টে ২০৭টি বাতি জ্বালানো হয়েছিল। মঙ্গলবার পুরো সেতুতে সব তথা একসঙ্গে ৪১৫টি ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয় এই প্রথম। 

একই সঙ্গে পদ্মা সেতুর সড়ক পথের লেন ম্যাপিংয়ের কাজও পুরাদমে এগিয়ে চলছে। তবে সব কাজই ১৫ জুনের মধ্যে সম্পন্ন করার প্লান। 


শেয়ার করুন