০৩ জুন ২০২৬, বুধবার, ০৬:৪১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্কের ব্যালটে বাংলা ভাষা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
নিউইয়র্কের ব্যালটে বাংলা ভাষা ব্যালটে বাংলা ভাষা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহর পরিকল্পনা দফতরের তথ্য অনুযায়ী, সেখানে ২০০ ভাষাভাষী লোকের বাস। কিন্তু সেখানকার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে ইংরেজির পাশাপাশি মাত্র চারটি অন্য ভাষা স্থান পেয়েছে। এ চারটির ভাষার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, ‘ইংরেজির পাশাপাশি আমাদের আরো চারটি ভাষায় পরিষেবা দেওয়ার প্রয়োজন ছিল। এগুলো হচ্ছে-চায়নিজ, স্প্যানিশ, কোরিয়ান ও এশিয়া অঞ্চলের ভাষা হিসেবে বাংলা।

নিউইয়র্ক সিটিতে ব্যালটে অবশ্য বাংলা ভাষার ব্যবহারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। বাংলা ভাষার ব্যবহার নিয়ে সেখানে একটি মামলা হয়েছিল। সেই মামলার সমঝোতা হিসেবে নির্দিষ্ট জনসংখ্যা অধ্যুষিত কিছু এলাকায় এশীয় অঞ্চলের ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পরে আলোচনার মাধ্যমে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি ঠিক করা হয়। ফেডারেল সরকারের আদেশের দুই বছর পর থেকে ব্যালটে বাংলা ভাষার ব্যবহার শুরু করে নিউইয়র্ক সিটি।

শেয়ার করুন