০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


প্যারিসে প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটি বড় হচ্ছে
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৪
প্যারিসে প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটি বড় হচ্ছে


ফ্রান্সের নতুন প্রজন্মকে ইসলামের জ্ঞান ও আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামী সেন্টার। গত রোববার প্যারিসের স্তায় অবস্থিত সেন্টার মিলনায়তনে শোকরানা সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে মসজিদ নেতৃবৃন্দ এই বক্তব্য তুলে ধরেন।
মসজিদের সাথেই ক্রয়কৃত নতুন অংশ  পরিদর্শন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মসজিদ কমিটির সেক্রেটারি কাজী হাবিবের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সালাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমদ, মাদ্রাসা প্রিন্সিপাল ও মসজিদ ইমাম মাওলানা আহমাদুল ইসলাম।


এ সময় বক্তারা বলেন, দিনে দিনে রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটি বড় হচ্ছে  সেক্ষেত্রে অনেক সময় নামাজ ও অন্যান্য অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায়  সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে ক্রয়কৃত নতুন অংশ সংস্কার শেষে চালু হলে সেই সমস্যার লাঘব হবে অনেকাংশেই।
পরে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি, সকলের সুস্থতা কামনা এবং মৃতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়

শেয়ার করুন