১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নির্বাচনী জরিপ
হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৪
হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প


হাতে সময় দুই মাসেরও কম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। তবে ভোটের মাঠে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির এই দুই প্রার্থীর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলছে বিভিন্ন জনমত জরিপ থেকে। 

গত ৮ সেপ্টেম্বর রোববার একটি জরিপের ফল প্রকাশ করে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। তাতে দেখা গেছে, পুরো যুক্তরাষ্ট্রকে হিসাবে নিলে জনসমর্থনে এগিয়ে রয়েছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এ জরিপে তিনি পেয়েছেন ৪৮ পয়েন্ট। প্রতিদ্বন্দ্বী কমলা ৪৭ পেয়ে ১ পয়েন্ট পিছিয়ে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর হিসাবে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ৫৯ বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে, এমন দোদুল্যমান চার অঙ্গরাজ্য-নাভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায় দুইজনের অবস্থা সমানে সমান। নির্বাচনের জয়-পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো।

রোববারই আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প-কমলার তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপ অনুযায়ী, মিশিগানে ৫০ শতাংশ সমর্থন পেয়েছেন কমলা। ১ শতাংশ কম পেয়েছেন ট্রাম্প। আর উইসকনসিনে ২ শতাংশ সমর্থনে এগিয়ে কমলা। পেনসিলভানিয়ায় দুইজনই সমান সমর্থন পেয়েছেন।

দুই জরিপের ফল থেকে এটা পরিষ্কার যে ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প-কমলা কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছেন না। 

ইতিমধ্যেই কমলাকে ঘিরে ট্রাম্পের নানা বক্তব্যে বৈষম্য ফুটে উঠেছে। নির্বাচনী সমাবেশে দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি বারবার কমলার নাম ভুলভাবে উচ্চারণ করেছেন। তাকে ‘উন্মাদ’ ও ‘মার্কসবাদী’ বলেও ডেকেছেন। এবারের মার্কিন নির্বাচন বেশ ঘটনাবহুল। সমালোচনার মুখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা ছাড়তে হয়েছে বাইডেনকে। তারই জায়গায় এসেছেন কমলা। এরপর হামলাকারীর গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রাম্প। এখন সামনের দিনগুলোয় দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে আবার হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প?

শেয়ার করুন