০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:১৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যা সমধান করুন - রাশেদ খান মেনন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যা সমধান করুন - রাশেদ খান মেনন


“আদালতের ওপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধান নির্দেশিত আলোকে কোটা সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। গতকাল ৯ জুলাই সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টির যুব কমিটির সভায় তিনি এই আহবান জানান। সভায় কোটা সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মেনন বলেন, কোটা পুণর্বহাল বা বাতিল নয়, সংবিধানে বর্ণিত বিধি অনুসারে নারী, প্রতিবন্ধী, অনগ্রসর জাতি গোষ্ঠী, জনপদ মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার যুক্তিযুক্ত সংস্কারই বাঞ্ছনীয় হবে।”


সভায় মেনন যুব কর্মসংস্থানের বিষয় উল্লেখ করে বলেন, প্রায় তিনকোটি যুব গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে বর্তমান জনসংখ্যার সুবিধা পাবে না। বরং এই বিশাল জনগোষ্ঠী হতাশা ও মাদকাশক্তি অতল গহ্বরে নিমজ্জিত হবে। স্মাট বাংলাদেশ গড়ার সম্ভাবনা তিরোহিত হবে।
ওয়ার্কার্স পার্টির যুব সাব কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন তাপস দাস, কায়সার আলম ও মুক্তার হোসেন নাহিদ।




শেয়ার করুন