০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৪০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৩
গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ


অবরুদ্ধ গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরায়েলি দখলদার বাহিনীর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শনিবার  বাংলাদেশের  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“আমরা ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজায় আল-শিফা মেডিকেল হাসপাতাল এবং জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার নিন্দা জানাই।”

এতো বলা হয়েছে, গাজা উপত্যকায় উদ্ভূত মর্মান্তিক ঘটনার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন এবং বেসামরিক ব্যক্তি ও বেসামরিক স্থাপনার লক্ষ্যবস্তুতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যে সব হামলায় নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটছে। বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতেই হোক- এভাবে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের টার্গেট করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জর্ডানিয়ান হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবহেলার সামিল।

বাংলাদেশ এই ধরনের অমানবিক কর্মকান্ড প্রত্যাখ্যান করার জন্য এবং ফিলিস্তিনে এই কান্ডজ্ঞানহীন ও ববর্রোচিত রক্তপাত বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় নিয়োজিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।


শেয়ার করুন