১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৪
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা সার্টিফিকেট হাতে বেটার ওয়ার্ল্ডের কর্মশালায় অংশগ্রহণকারীরা


ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের মানসিক স্বাস্থ্যবিষয়ক চতুর্থ কর্মশালা গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। খারাপ আবহাওয়াতেও নারী-পুরুষের ছিল প্রায় শতভাগ উপস্থিতি। 

নিউইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের কমিউনিটি ট্রেনিং স্পেশালিস্ট মি. ম্যাথিউ মিত্র সেমিনারে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মানুষ মাত্রই মানসিক সমস্যায় ব্যাধিগ্রস্ত। কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে কীভাবে ওভারকাম করা যায়, কী কী পন্থা অবলম্বন করলে সুস্থ থাকা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এই সেমিনারে।

সেমিনারের আয়োজক ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমরা অত্যন্ত সফলতার সঙ্গে ইংরেজি ও কম্পিউটার কোর্সের পর মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা পরিচালনা করলাম। কারণ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে প্রয়োজন তা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। আজকের সেমিনারে তা স্পষ্ট যে, আমরা অনেক সময় এসব নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করি। আমরা চাই এখানে মানুষ আসুক। এখানে এসে যদি কিছু মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন হয় জীবনে, তাতেই আমাদের সার্থকতা।

সেমিনারের গেস্ট স্পিকার ছিলেন ক্রিকলিন এ এসকন্দো (প্রজেক্ট ডিরেক্টর, নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন)। তিনি ফাউন্ডেশনের এমন সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন। আরো ছিলেন স্পেশাল গেস্ট মোহাম্মাদ এ সিদ্দিক (সিইও অব শেফার্ড হোম কেয়ার)। তিনি তার স্বল্প বক্তৃতায় মানসিক স্বাস্থ্য নিয়ে চমৎকার কথা বলেন এবং পরিশেষে সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা শেষ হয়।

শেয়ার করুন