০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


কনস্যুলেট অফিস পরিদর্শনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
কনস্যুলেট অফিস পরিদর্শনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ শিল্পমন্ত্রীর সাথে কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ


শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি গত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিসহ তাকে স্বাগত জানান।

মন্ত্রী কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময়কালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিশ্বমানচিত্রের এক অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শিতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার ওপর আলোকপাত করে শিল্প বিকাশে বর্তমান সরকারের উদ্যোগ ও ভূমিকার কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিস্তৃতকরণে অত্র অফিসের চলমান প্রচেষ্টা প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ দু’দেশের সম্পর্ক আরো গভীর করতে এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার  প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

সরকারের প্রবাসীবান্ধব নীতি ও পদক্ষেপসমূহের বর্ণনা করে, তিনি যোগ করেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসময় কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট কর্তৃক প্রদত্ত সেবাসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং তা আরো সহজ ও ত্বরান্বিত করতে কনস্যুলেটের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহ্বান জানান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য শিল্পমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন