১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সাথে থাকছে সমমনা দল সহ জোটসমুহ
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ, বিএনপির সারাদেশে কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৪
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ, বিএনপির সারাদেশে কালো পতাকা মিছিল


দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন আজ মঙ্গলবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।  ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  
 
রাজধানীতে পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নিউ মার্কেট, মিরপুর ১২ নং বাস স্ট্যান্ড, উত্তরা ১২ নং এবং বাড্ডা লিংক রোড়ের সামনে থেকে আজ বেলা ২টায় বিএনপি কালো পতাকা মিছিল করবে। এসব মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ অংশ নেবেন।    
 
এছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম,-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টি প্রভৃতি দল আলাদা আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে, বিজয় নগর পানির ট্যাংকের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে।  
 
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল সাড়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষন দেবেন।  
 
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ ভোট বর্জন করে বিএনপিসহ সমমনা জোটসমূহ।

শেয়ার করুন