০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


হজ্ব নিবন্ধন শেষ
৫৩ হাজার ১১৫ জনের হজ্ব নিবন্ধন,ফাঁকা রইলো ৭৪ হাজারের বেশী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৪
৫৩ হাজার ১১৫ জনের হজ্ব নিবন্ধন,ফাঁকা রইলো ৭৪ হাজারের বেশী


সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধনের তৃতীয় দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজ্বযাত্রীদের। নিবন্ধনের তৃতীয় দফার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ৮টায়। এতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ৫৩ হাজার ১১৫ জন। এতে করে এবার আসন ফাঁকা রয়েছে ৭৪ হাজার ৮৩ জনের। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার কোটা ছিল। সৌদি আরবের সঙ্গে হজ্ব চুক্তি অনুযায়ী ওই কোটা বাংলাদেশের। কিন্তু সেটা পূরনে ব্যর্থ বাংলাদেশ এবার। জানা গেছে এ সময় আর কোনোভাবেই বাড়বে না।


গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ্ব নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ্ব নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না।  


এবার সরকারি ব্যবস্থাপনায় হজ্ব  এ যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য ১ লাখ ৪ হাজার ১৬০ টাকা কমানো হয়েছে, তবুও বর্তমান হজ প্যাকেজের মূল্যকে অনেক বেশি মনে করছেন হজে যেতে আগ্রহীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে পারে।

শেয়ার করুন