১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নেতানিয়াহু’র বিকল্প চিন্তা শুরু
হামস নির্মূলে ইসরাইলের সামরিক পদক্ষেপে কাজ হবে না- ব্লিংকেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৪
হামস নির্মূলে ইসরাইলের সামরিক পদক্ষেপে কাজ হবে না- ব্লিংকেন


ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে ইসরাইল যে সামরিক পদক্ষেপ হাতে নিয়েছে, তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইতোমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন নেতানিয়াহুকে বলেছেন, হামাসের কোনো সামরিক সমাধান নেই। ইসরাইলি নেতাকে (বেনিয়ামিন নেতানিয়াহু) তা স্বীকার করতে হবে। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।  


সবশেষ মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন নেতানিয়াহুকে এসব কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।  


তবে ব্লিংকেনের এই কথা শোনার পরও নেতানিয়াহু তার সিদ্ধান্তে অটল ছিলেন বলে জানা গেছে। শুধু তাই নয়, গাজা পূনর্গঠন ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও প্রস্তাব করেছেন বলে জানা গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্রমেই হতাশ হচ্ছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে নেতানিয়াহু-পরবর্তী সরকারের ভিত্তি গঠনে অন্যান্য ইসরায়েলি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করছে।  
এরই অংশ হিসেবে এবং নেতানিয়াহুকে ঘিরে কাজ করার প্রয়াসে, ব্লিংকেন ব্যক্তিগতভাবে ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিডসহ অন্যান্য ইসরাইলি নেতাদের সঙ্গে দেখা করেছেন।

শেয়ার করুন