১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশক প্রিয়জন ফিল্মসের যাত্রা শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশক প্রিয়জন ফিল্মসের যাত্রা শুরু প্রদর্শনীতে অতিথি ও কলাকৌশলী


বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান প্রিয়জন ফিল্মসের যাত্রা শুরু। এ উপলক্ষে গত ১৩ জানুয়ারি নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজন করা হয় একটি বিশেষ বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রদর্শন করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একটি চলচ্চিত্র। প্রিয়জন ফিল্মস এবং কুইন্স পাবলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, নিউইয়র্কের পরিচিত মুখ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ভাস্কর শিল্পী আকতার আহমেদ রাশা, জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি শামীমআরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ী, সাবেক সভাপতি শমিত মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক দুররে মাকনুন নবনী এবং কুইন্স লাইব্রেরির লাইব্রেরিয়ান এবং আউটরিচ অফিসার সেলিনা শারমিন। প্রদর্শনী শেষে প্রিয়জন ফিল্মসের কর্ণধার লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের যে জোয়ার শুরু হয়েছে এখন প্রয়োজন বিশ্বায়ন। প্রিয়জন ফিল্মস্ বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে কাজ করে চায়। প্রিয়জন ফিল্মস বছরে অনন্ত ৬টি মানসম্পন্ন ও পরিবার নিয়ে দেখার মতো বাংলা চলচ্চিত্র সমগ্র আমেরিকা এবং কানাডাব্যাপী মুক্তি দেবে। 

প্রদর্শনী শেষে ছবির পরিচালক রনি ভৌমিকের নতুন চলচ্চিত্র ‘ফ্লাশ ইট’ পোস্টার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান চরিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন, কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকা, সেবাস্টিন, প্রিতম চৌধুরী, অলিভ আহমেদ, অভিনেত্রী নোভা ফিরোজ এবং শিশুশিল্পী রাফাজসহ ফ্লাশ ইট এবং প্রযোজনা প্রতিষ্ঠান রক পেপার সিজার পরিবার। ওই আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বসবাসরত নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিরা।

শেয়ার করুন