০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শেষ ম্যাচে কিউই জয়ী ৫ উইকেটে
নিউজিল্যান্ড বাংলাদেশ টি২০ সিরিজ ড্র
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৩
নিউজিল্যান্ড বাংলাদেশ টি২০ সিরিজ ড্র ফিন অ্যালেনের ব্যাটিং/ছবি সংগৃহীত


সিরিজ জয়ের স্বপ্ন পূরন হলোনা। তবে সিরিজে হারেও নি বাংলাদেশ। দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজকের ম্যাচ নিউজিল্যান্ড জিতে গেলে সিরিজ ড্র ১-১।
শেষ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা অসহায়ের মত আউট হতে থাকে। ক্রিজ আগলিয়ে দাড়াতে পারেননি কেউই। ফলে অলআউট হয়ে যায় তারা ১৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। এরমধ্যে সর্বোচ্চ স্কোর করেন শান্ত ১৭, এছাড়া তৌহিদ করেছিলেন ১৬। স্যান্টনার ৪/১৬, সাউদি নেন  দুই উইকেট।

এরপর ১১১ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড যতটা সহজে জিতে যাবে ভেবেছিলেন, তা সম্ভব হয়নি। বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ ছাড়াও বৃষ্টি বাগড়াতে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে (ডিএল ৯৫/৫ পৌছায়)। জিমি নিশাম ২৮ রানে ছিলেন অপরাজিত। এরআগে অ্যালেন করেন ৩৮ রান।  শরীফুল নেন দুই উইকেট।

খেলা বৃষ্টি বিঘ্ন ঘটে। এতে খেলা শেষ পর্যন্ত ডিএল ম্যাথডে নির্ণয় হয়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ : ১১০/১৯.২ ওভার। নিউজিল্যান্ড : ৯৫/৫ (১৪.৪)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী (ডি/এল)। 

ম্যান অব দ্যা সিরিজ: শরীফুল (বাংলাদেশ)

শেয়ার করুন