০৩ জুন ২০২৬, বুধবার, ০২:৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নকিয়ার গবেষণা সেন্টার পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
নকিয়ার গবেষণা সেন্টার পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নকিয়ার কর্মকর্তাদের মতবিনিময়


যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেরি হিলে অবস্থিত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষণা শাখা নকিয়া বেল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৫ মে তিনি ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নকিয়া কর্তৃপ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ত্রে নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে তাদের অবহিত করেন।

উল্লেখ্য, নকিয়া ডিজিটাল অবকাঠামো শিল্পে ফিরে আসছে। তারা সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভাইব্রেন্টের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে তারা মোবাইল ফোন সংযোজন করা শুরু করেছে। নকিয়া বেল ল্যাবস হচ্ছে নকিয়া ফোনের গবেষণা শাখার বিশ্বব্যাপী সদর দফতর। প্রথম অ্যান্ড-টু-অ্যান্ড ফাইভজি এবং সিক্স-জি ল্যাব টেস্ট করা হয় এখান থেকে।

নকিয়ার সাউথইস্ট এশিয়া ইউনিটের হেড অব মার্কেটিং ডেনিয়েল জিগার, নর্থ আমেরিকা স্ট্র্যাটেজিক সেলস অ্যান্ড সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক এলিসন, সিটিও অ্যান্ড হেড অব স্ট্র্যাটেজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আরিফ চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপরে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ত কুমার ঘোষ, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন