১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার মাহফিল জাপার অনুষ্ঠানে নেতৃবৃন্দ


বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীদের উপস্থিতিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় ১ এপ্রিল সোমবার জ্যাকসন হাইট নবান্ন রেস্টুরন্টে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহিদুর রহমান প্রাক্তন সংসদ, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ-সভাপতি নূর ইসলাম বর্ষন, সহ-সাধারণ সম্পাদক এডঃ আব্দুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ আবু কাশেম চৌধুরী, সভাপতি জাতীয় যুব সংহতি আব্দুল কাদির লিপু, কৃষি বিষয়ক সম্পাদক এএসএন রুবেল, মোহাম্মদ মনিরুজ্জামান ও এবাদুর রহমান খালেদ।

সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচএম এরশাদ জাতীয় পার্টি করেন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ঔষধ নীতি, যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করা নিয়ে বিশদ আলোচনা করে বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এমপি হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। 

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক শাহজাহান সাজু ।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া।

শেয়ার করুন