০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গণ অধিকার পরিষদ নির্বাচন প্রথম কাউন্সিল
নূর সভাপতি রাশেদ সাধারন সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৩
নূর সভাপতি রাশেদ সাধারন সম্পাদক নিজ দলের নেতা কর্মীর সাথে সেলফিতে নূর/ফাইল ছবি


গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক, ভিপি নুর। সাধারন সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান। দলটির প্রথম কাউন্সিল শেষে সোমবার মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দলের আহবায়ক রেজা কিবরিয়া তার অনুসারীরা কাউন্সিলে অংশ নেয়নি।

পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের আট সদস্য পদেও ভোট হয়। গণ অধিকার পরিষদ সূত্রে জানা যায়, জাতীয় কাউন্সিলের ভোটার ২১৬ জন।

এর আগে সোমবার সকালে নাটকীয়তার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিল শুরু হয়। দলের সদস্যসচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহবায়ক রেজা কিবরিয়ার অনুসারীরা। 


শেয়ার করুন