১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বারীর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বারীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আসেফ বারী টুটুল


কনেসক্ট্রাকশন ব্যবসায়ী মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বারী হোমকেয়ার সিইও আসেফ বারি টুটুল। একই সাথে অভিযোগ করেন গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, ডা. খন্দকার মাসুদুর রহমান ও ব্যবসায়ী লোকমান শিপন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুন ভূইয়া, জেবিবিএ’র অপর পক্ষের সভাপতি গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার ও নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব।

১০ মে বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে ডা. মাসুদুর রহমান বলেন, আমার একটি বাড়ী রেন্যুভেশন করতে গিয়ে এক লক্ষ ডলার ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি কথা দিয়ে কথা রাখেননি।

আসিফ বারী টুটুল তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করেন। আমার তিনটি প্রজেক্টের (ব্রঙ্কসে সুপার মার্কেট আর লং আইল্যান্ডে বাড়ী রেনোভেশন) জন্য তাকে ৯ লাখ ৩৫ হাজার ডলার দিয়েছি। একটি বাড়ির কাজ সম্পূর্ণ শেষ করেননি। বরং বকেয়া হিসেবে আরো অর্থ দাবি করছেন এবং কমিউনিটির বিভিন্নজনকে বিভ্রান্তি ছড়িয়ে আমাদের মান সম্মান নষ্ট করছেন। যে কারণে সত্য জানাতে আমার সংবদ সম্মেলন ডাকা। সংবাদ সম্মেলনে তারা আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান।

শেয়ার করুন