০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির চমৎকার ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির চমৎকার ইফতার বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ইফতারে মঞ্চে অতিথিরা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে গত ১৬ এপ্রিল জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চমৎকার এবং সুন্দর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শাহ আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নাসির ও সদস্য সচিব এ কে এম মামুন উর রশিদ। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলান মো. সাদেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কমিটির আহ্বায়ক মো. মোশারফ হোসেন সবুজ, প্রধান উপদেষ্টা এ কে আজাদ তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম খান, উপদেষ্টা শেখ ইলিয়াস হাবিব, শামিমা আলম মুন্নি, রফিকুল ইসলাম জিয়া, ব্রিগেডিয়ার মো. তোফায়েল আহম্মেদ, আক্তারুর রহমান মামুন, সহসভাপতি এস ইসলাম মামুন, মাসুদ হোসেন, মো. আল আমিন, মো. মশিউর রহমান, সোহেল পারভেজ, যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ কে পলাশ, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম মিরন, কমিটির সদস্য রুবেল গাজী, নাহিদ হায়দার আসিক, মো. মহাসিন, মো. বেলায়েত হোসেন, মো. কামরুল ইসলাম, মো. রাসেদ মিলন, মনির হোসেন মো. পারভেজ, রুবী চৌধুরীসহ সমিতির সদস্যবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন