১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাপার ইফতার মাহফিল সম্পন্ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
বাপার ইফতার মাহফিল সম্পন্ন বাপার ইফতার মাহফিলে অতিথি এবং আয়োজক


গত  ৮ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডের জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল। বাপা’র  জেনারেল সেক্রেটারি একেএম আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপা’র  প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর নাসির উদ্দিন এবং  বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুল সিদ্দিক। অনুষ্ঠানটি স্পন্সর করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের চ্যাপলিন ইমাম তাহির কুকাজ এবং আজান পরিচালনা করেন বাপার সদস্য পুলিশ অফিসার হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্স্যুলেটের প্রতিনিধি  আসিফ আহমেদ, ইমাম মোহাম্মদ ইসমাইল, বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক,  সাবেক সভাপতি সুজাত খান,  সংগঠনের ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার  সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন জামিল সরোয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস সার্জেন্ট হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি  ডিটেকটিভ মাসুদ রহমান, অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার রাজীব,  ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম,  ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ এই ইফতার মাহফিলে যোগদান করেন।

শেয়ার করুন