০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সুব্রত বিশ্বাসের দুটি বইয়ের পর্যালোচনা
পংকজ ভট্টাচার্য্য
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
সুব্রত বিশ্বাসের দুটি বইয়ের পর্যালোচনা বইয়ের প্রচ্ছদ


প্রিয়জন সুব্রত বিশ্বাসের দুটি সদ্যপ্রকাশিত গ্রন্থ হাতে এল। এ যেন অনেকদিন পরে বন্ধু সান্নিধ্যের স্বাদ পাবার মত ঘটনা। ‘জন্মই আজন্ম লড়াই’ গ্রন্থে একনজরে দেখা মেলে আমাদের জীবনের এমনকি বাঙালি মাত্রেই জীবনের শ্রেষ্ঠ সময়কাল, ভাষা-সংস্কৃতি-অর্থনীতি-স্বাধিকার পর্বটি, বিশেষত সিলেটের ইতিহাস-তারুণ্যের দেশজুড়ে আত্মদানে নিবেদিত প্রতিযোগিতার প্রেক্ষিতে যা অনন্য অধ্যায়ের অংশ হয়ে উঠেছিল। এই দুর্লভ সেরা সময়ের রক্ত-অশ্রু- আগুনের সাগর পাড়ি দেওয়া সিলেটের অধিকাংশ কুশীলবের মা-মাটি-মানুষের জন্য আত্মদানের লক্ষ্যে অবাক করা সংগ্রাম সাধনার কথা তিনি তুলে এনেছেন যা গবেষকদের জন্য হবে ইতিহাসের আকরগ্রন্থ। লেখকের সত্যনিষ্ঠা ও নির্মোহ বয়ান প্রশংসনীয়। 

প্রথম গ্রন্থের স্পর্শ খুঁজে পাই ‘নির্বাচিত খবর’ নামের দ্বিতীয় গ্রন্থে, যেখানে অনেকগুলো প্রাসঙ্গিক লেখায়। মিলবে মোহভঙ্গ ও স্বপ্নভঙ্গের তীব্র-তীক্ষ্ণ প্রশ্ন। রক্তমূল্যে অর্জনের সুবর্ণ পর্বটি বিসর্জনের শোক ও ক্ষোভের পালাগানের মতো যা বিবেকবান মানববিকতার অনুসারী-অনুরাগীর মনে প্রতিধ্বনির ঝড় তুলবে। লেখক মুন্সিয়ানার পরিচয় দির্য়েছেন সত্যসন্ধানী যুক্তির নিরিখে। দুটি গ্রন্থেরই মুখরক্ষার মুখবন্ধ যিনি লিখেছেন, তিনি এক আত্মপ্রচারবিমুখ, ত্রিকালদর্শী, বহুমাত্রিক গুণরাজিতে পারঙ্গম। কবিতা, পালাগান, গল্প-প্রবন্ধের লেখক দেশের শীর্ষপর্যায়ের প্রিচারমাধ্যমের অন্যতম পুরোধা, শব্দযোদ্ধা-মুক্তিযোদ্ধা অগ্রজ বেলাল বেগের বিজ্ঞ অভিমত গ্রন্থটিকে দিয়েছে ভিন্নমাত্রার দ্যোতনা ও আভিজাত্য। গ্রন্থগুলোর বহুল প্রচার কামনা করি।

শেয়ার করুন