০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৩
রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না


বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল, যুবসমাজ ও পুলিশসহ সকলের। গত ৮ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। তিনি আরো বলেন, রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না। 

এদিন তাকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, আমি ভারতের তরফে কোনো কথা বলতে পারি না। আমি কেবল যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু উন্নয়ন, অর্থনীতি, মানবিক কার্যক্রমে সহায়তা, নিরাপত্তা-এসব ইস্যুতে অংশীদার হিসেবে সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে। একই সঙ্গে এগুলোর ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলোও রয়েছে। 

এরপরই বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, সকলের অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা সমর্থন করি, যে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করতে পারে। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির ওপরই একটি দেশ সমৃদ্ধ হয়, যেখানে  সব জনগণ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, আইনের শাসন থাকবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাটা ভোটার, রাজনৈতিক দল, যুবসমাজ এবং পুলিশের দায়িত্ব।

শেয়ার করুন