০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:৩৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৩
ব্যবসায়ী আদম তমিজি হককে  গ্রেফতার


অবশেষে ব্যবসায়ী আদম তমিজি হককে  গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


ডিবি সূত্র জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করাসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজি হকের বিরুদ্ধে।

জানা গেছে, আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। এর আগে আদম তমিজিকে আটক করতে গিয়েছিল আইনশৃংখলাবাহিনী। সে সময় তোলপাড় করেন তিনি। ফেসবুক লাইভ সহ গেট আটকিয়ে রাখা সহ নানা কিছু। পরে আইনশৃংখলাবাহিনী ফিরে আসে। কিছুদিন গ্যাপ দিয়ে এরপর এবার আটক করেন তারা।

শেয়ার করুন