১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জিতেছেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি
আইসিসি’র তিন ফরম্যাটেই বর্ষসেরা বাবর আজম
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
আইসিসি’র তিন ফরম্যাটেই বর্ষসেরা বাবর আজম


আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের এ অধিনায়ক এর আগেই জিতেছিলেন আইসিসি’র ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের পুরুস্কার। এবার তিন ফরম্যাটে মিলেই বর্ষসেরাও তিনিই। 

২০২২ সনে স্বপ্নের মত কেটেছে। দুর্দান্ত খেলেছেন এ তারকা সব ফরম্যাটেই। যার পুরুস্কারটাও পেয়েছেন। 

বৃহস্পতিবার আইসিসি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের যে পুরস্কার ঘোষণা করে, তাতেই উঠে আসে বাবরের নাম। দুর্দান্ত এ ক্রিকেটার তার বর্ষসেরা খেতাব পেতে পেছনে ফেলেছেন বেন স্টোকস, সিকান্দার  রাজা, টিম সাউদির মতো তারকাদের।  



ডানহাতি এই তারকা গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২ হাজার ৫৯৮। যার গড় ৫৪ দশমিক ১২। এর মধ্যে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে। গত বছর টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে পাকিস্তান। যেখানে ছিল বাবরের অলরাউন্ড নৈপুন্য। সেই নৈপুণ্যেই তাকে এগিয়ে নিয়ে যায়। 

এর আগে গত বছরও গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। তিনিই প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই ট্রফি জেতেন। 


শেয়ার করুন