১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরীয়া স্মরণে সার্বজনীন শোক সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরীয়া স্মরণে সার্বজনীন শোক সভা সভায় উপস্থিত নেতৃবৃন্দ


সিলেট শিক্ষা  বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার  সরকারি কলেজের সাবেক অধ্যাপক গোলাম কিবরীয়া তাপাদার স্মরণে গত ২৫ সেপ্টেম্বর  ওজনপার্কের আল  মদীনা  পার্টি  হলে যুক্তরাষ্ট্র বিয়ানীবাজারবাসীর  উদ্যোগে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন মোহাম্মদ আলীম ও আব্দুল হাছিব। শোক  সভার প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন মৌলানা  রফিক উদ্দীন এবং দোয়া  পরিচালনা করেন মৌলানা  সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত  বক্তব্য রাখেন মরহুম গোলাম কিবরীয়ার ছোট ভাই গোলাম মর্তুজা।

শোক সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, এসোসিয়েশনের সাবেক ও বর্তমান  সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, আজিমুর রহমান বুরহান, বুরহান উদ্দীন কপিল, মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু, বদরুল হক, মহিউদ্দিন, লুৎফর রহমান খান, আল আমান মসজিদের সভাপতি খলিলুর রহমান, আব্দুস শুকুর, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী মিছবাহ আহমদ,  যুক্তরাষ্ট্র মনু মিয়া স্মৃতি পরিষদের সহ সভাপতি জয়নাল আবদিন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবদীন, হাফিজ রহমান হীরা, আব্দুল কুদ্দুস টিটো, অধ্যাপক কামাল চৌধুরী, জাহেদ আহমদ, হেলাল আহমদ, মোহাম্মদ তুলন, সাকির আহমদ, আব্দুন নূর, বিয়ানীবাজার সমিতির সেক্রেটারী নাজমুল হক, মাহবুব সারওয়ার হোসেন, রেজাউল আলম অপু।  মরহুম গোলাম কিবরীয়া তাপাদার স্মরণে আলোর পথযাত্রী নামে মোহাম্মদ আলীমের  সম্পাদনার স্মরণিকা প্রকাশিত হয়।

শেয়ার করুন