১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জ্যামাইকাবাসীর সমর্থন শাহ নেওয়াজের প্রতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২২
জ্যামাইকাবাসীর সমর্থন শাহ নেওয়াজের প্রতি বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এ থেকে আগামী ২৮ জুনের প্রাইমারী নির্বাচনে ডেমোক্রেট দলীয় ডিস্ট্রিক্ট লীডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহ নেওয়াজের এক নির্বাচনী সভা গত ২৩ জুন বুধবার জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জ্যামাইকাবাসী শাহ নেয়াজের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সভায় বক্তারা বলেন, কমিউনিটির একজন সজ্জন ব্যক্তি হিসেবে শাহ নেওয়াজ এতোদিন আমাদের দিয়ে এসেছেন। এখন সময় এসেছে তাকে কিছু দেয়ার। ডিস্ট্রিক্ট ২৪-এ এর বাংলাদেশি-আমেরিকান ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিলে অবশ্যই তিনি জয়ী হবেন।

জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ব্যতিক্রমী এই সভায় জ্যামাইকা ছাড়াও সিটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এবং শাহ নেওয়াজকে সমর্থন জানান। 

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় সভায় শাহ নেওয়াজ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশীদ, আগা সালেহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক  ফখরুল আলম, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির স্কুল বিষয়ক সম্পাদক আহসান হাবীব, রাব্বী সৈয়দ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম সনি, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী সাইফুর খান হারুন, সংগীতশিল্পী রানো নেওয়াজসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বেলাল আহমেদ ও সংগীতশিল্পী অনিক রাজ।

ফ্রেন্ডস ফর শাহ নেওয়াজের ব্যানারে আয়োজিত সভায় বক্তারা বলেন, একজন প্রার্থী হিসেবে শাহ নেওয়াজ যোগ্য। তিনি কমিউনিটি বোর্ড সদস্য ছাড়াও ইতিম্যধ্যই ফোবানা, লায়ন্স কাব এবং জেবিবিএ ছাড়াও বিভিন্ন সংগঠনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মহামারী করোনায় নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদান দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি যেমন কমিউনিটির জন্য করেছেন, তেমনি এখন তার জন্য কিছু করে মূলধারায় তাকে আরো সক্রিয় করতে জয়ী করতে হবে। আর এই জয়ের জন্য ঐক্যবদ্ধ কমিউনিটির বিকল্প নেই। 

সভায় শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির জন্য আমি কি করতে পেরেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই, এজন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়েছি। তিনি বলেন, ভোটারদের মন জয় করে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে, ভোট দিলে ডিস্ট্রিক্ট ২৪ থেকে জয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।    

অনুষ্ঠানে নূরুল আজিম ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী শাহ নেওয়াজের নির্বাচনী তহফিলে দুই হাজার ডলার অনুদান দিয়ে তার ফান্ড রেইজিংয়ের সূচনা করেন।

শেয়ার করুন