১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬:৫০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম চৌধুরী আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম চৌধুরী আর নেই নাজমুল ইসলাম চৌধুরী এবং (ডানে) বক্তব্য রাখছেন তার ছেলে


কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা এবং ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহে.. রাজিউন)। কমিউনিটিতে সদা সরব এবং সদালাপী নাজমুল ইসলাম চৌধুরী বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে ব্রুকলিনের মেথডিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা ব্রুকলিনের মুসলিম সেন্টারে বাদ মাগরীব ও ২য় জামাত ওজনপার্কের আল আমান মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে মরহুমের লাশ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

শোক প্রকাশ : মরহুম নজমুল চৌধুরীর রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, মকবুল রহিম চুনই, বর্তমান সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি মুহিবুর রহমান রুহুল, সেক্রেটারী রেজাউল আলম অপু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারীর নজমুল হক মাহবুব, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সভাপতি শামছুল হক বেবুল, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখি, বিয়ানীবাজার সমিতির বর্তমান উপদেষ্টা গহর চৌধুরী কিনু, মোজাহিদুল ইসলাম, আল-ফুরকান জামে মসজিদের সেক্রেটারী হেলিম উদ্দীন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বর্তমান সাধারণ মইনুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

আল আমান মসজিদে জানাজার পূর্বে মরহুমের ছেলেদ্বয় মোজাহিদুল ইসলাম চৌধুরী, মোহিদুল ইসলাম চৌধুরী ও ভাগ্নে আব্দুল্লাহ নানু জানাজায় উপস্থিত মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাজমুল ইসলাম চৌধুরী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, তার দেশের বাড়ি বিয়ানীবাজারের কাকরদিয়ায়।

শেয়ার করুন