১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারন সম্পাদক ইনান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারন সম্পাদক ইনান সভাপতি সাদ্দাম ও সাধারন সম্পাদক ইনান/ছবি সংগৃহীত


ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান)। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র। 

এর মধ্যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারন সম্পাদক ইনান সদ্য বিদায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাজহারুল কবির (শয়ন), সাধারন সম্পাদক হয়েছেন তানভীর হাসান (সৈকত)। এর বাইরে ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারন সম্পাদক করা হয়েছে সাগর আহমেদকে। মহাণগর দক্ষিনে সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারন সম্পাদক হয়েছেন সজল কুন্ডু। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাতে গণভবনের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন। 


শেয়ার করুন