০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


১ ফেব্রুয়ারি থেকে গ্রিনকার্ড ও ওয়ার্ক অথারাইজেশন কার্ড নতুন ডিজাইনে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
১ ফেব্রুয়ারি থেকে গ্রিনকার্ড ও ওয়ার্ক অথারাইজেশন কার্ড নতুন ডিজাইনে


ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গ্রিনকার্ড ও এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্টস (ইএডি) ১  ফেব্রুয়ারি ২০২৩ থেকে নতুন ডিজাইন করা কার্ড ইস্যু করা শুরু করেছে। নতুন গ্রিনকার্ড ও এমপ্লয়মেন্ট অথারাইজেশন কার্ডের ডিজাইনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বা গ্রাহকদের জন্য নিরাপত্তা এবং পরিষেবা উন্নত করবে। উন্নত শিল্পকর্ম অন্তর্ভুক্তিসহ স্পর্শকতার মুদ্রন যা আর্ট ওয়ার্কের সাথে ভালভাবে একত্রিত করে দেখা যাবে। কার্ডের সামনে ও পেছনে অত্যান্ত সুরক্ষিতভাবে গ্রাফিক্স ছবিসহ পেছনের ছবির বক্সে একটি আংশিক উইন্ডোসহ একটি স্তরে দেখা যাবে।

নতুন ডিজাইন প্রবর্তনের সাথে পূর্বের ইস্যু করা কার্ডগুলো বৈধভাবে তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। কিছু পুরাতন গ্রিনকার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। মেয়াদ শেষ হওয়ার তারিখ ছাড়া এই পুরনো গ্রিনকার্ডগুলি সাধারণত বৈধ থাকে। চুরি, জালিয়াতি বা টেম্পারিং প্রতিরোধ করার জন্য ইউএসসিআইএস মেয়াদহীন গ্রিনকার্ডগুলো নতুন নিরাপদ কার্ডে পরিবর্তন করার জন্য সবাইকে উৎসাহিত করছে।

বর্তমান গ্রিনকার্ড ও এম্পলয়মেন্ট অথারাইজেশন কার্ড ২০১৭ সালের মে মাস থেকে চালু রয়েছে। জালিয়াতি ও জাল করার ঝুঁকি কমাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রতি তিন থেকে পাঁচ বছরে কার্ডগুলোকে পুনরায় ডিজাইন করে। 

শেয়ার করুন