০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জেলহত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
জেলহত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা জেলহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৩ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাতীয় চারনেতার স্মৃতিচারণ করে বলেন, আমরা যেন ত্যাগের ইতিহাস ভুলে না যাই। ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি না দেই। জাতীয় চারনেতার প্রতি আমার বিনশ্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সামছুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সদস্য সাহানারা রহমান, জহিরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আজমল, সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বডুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, ইমরুল কায়েছ, আতিকুর সুজন, কামাল হোসেন মিঠু, একরামুল হক সাবু, শাহীন আহমেদ, নিরলব নিতাই, নুরুল নব্বী, রাসেল আহমদ, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-নুরুজ্জামান সরদার, সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক সাইফুল আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ ফাহিম আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা যুব কমান্ড মোহাম্মদ জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম।

শেয়ার করুন