০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৪৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নতুন আইনজীবীদের সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২২
নতুন  আইনজীবীদের সংগঠনের আত্মপ্রকাশ প্রতিকী ছবি


আজ ২৯ অক্টোবর৭২-এর সংবিধানের মুল রাষ্ট্র দর্শনকে ধারণ করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, আইন ব্যবস্থা তথা স্বাধীন বিচার ব্যবস্থা জবাবদিহিমূলক প্রশাসন, আইন অঙ্গনে দূর্নীতি রোধ জনগণের কাছে আইন সুবিধা পৌঁছানো, সাম্প্রদায়িক বিভাজন রোধে আইনী শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারে বাংলাদেশ আইনজীবী সংসদ নামে এক নতুন আইনজীবী সংগঠন গঠিত হয়েছে। সকাল ১১টায় সুপ্রিম কোর্টে মিলনায়তনে সুপ্রিম কোর্ট হাইকোটের সিনিয়র আইনজীবী এড. আকসির এম চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।



প্রথম অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মোমতাজ উদ্দিন ফকির, সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট সম্পাদক মোঃ আবদুন নূর দুলালবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯০ এর গণঅভ্যূত্থানের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য  নুর আহমদ বকুল। স্বাগতিক বক্তব্য রাখেন এড. ফিরোজ আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, এড. আবু হানিফ, এড. নজরুল ইসলাম, এড. মিনা মিজানুর রহমান, এড. জোবায়দা পারভিন। শোক প্রস্তাব পাঠ করেন, এড. টিপু সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এড. আবিদ হোসেন এড. তাসনিম হোসেন।

দ্বিতীয় পর্বে ঘোষণা পত্র গঠনতন্ত্র গৃহীত হয়। এড. আকসির এম চৌধুরী সভাপতি, এড. ফিরোজ আলম সাধারণ সম্পাদক এড. টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন