০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২২
বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল


আওয়ামী লীগ বিরোধী বিএনপির সঙ্গে অন্তত ৩৫ দল যোগ দিতে পারে বলে জানিয়েছে দলের নীতি নির্ধারকরা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ÔযুগপৎÕ যে আন্দোলনের রুপরেখা নিয়ে এগুচ্ছে বিএনপি। সেখানে ইতিমধ্যে ২২ দলেল সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ করছে বিএনপি। এর বাইরে আরো ১৩ দলের সঙ্গে বিএনপি সংলাপ করার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।


তবে সব দলের নাম ঘোষনা দিচ্ছেনা বিএনপি। সেটা দলীয় বা আন্দোলনের স্বার্থে কৌশলগত কারনেই প্রকাশে অনীহা দলটির। তবে জানা গেছে আরো এক দফা আলোচনা হবে সব দলের সঙ্গে। সেখানে সব আলোচনা শেষে একটি গ্রহনযোগ্য রুপরেখা তুলে ধরবেন তারা। 

এ ব্যাপারে দলীয় সুত্রে জানা গেছে, আন্দোলনের রুপরেখার মধ্যে মুল সরকারকে যত দ্রুত পদত্যাগে বাধ্য করা যায়। সে আন্দোলনের রুপরেখা চুড়ান্তকরণ। 

তবে বিএনপি আগ থেকেই এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী করে আসছে। ঘুরে ফিরে সেটাই মুখ্য। এর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তো রয়েছেই। তবে এবার কোনো জোট হওয়ার চিন্তাভাবনা নেই। যে যে দল তার আলাদা প্ল্যাটফর্ম থেকে  ÔযুগপৎÕ আন্দোলন করে যাবে। 



শেয়ার করুন