১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি শপথ নিচ্ছেন ব্রাউন জ্যাকসন/ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গত ২৮ জুন বৃহস্পতিবার প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। আমেরিকার ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।

৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিম কোর্টে যোগ দিতে যাচ্ছেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা আদালতের রায়ের ক্ষেত্রে তাঁদের প্রভাব খাটাচ্ছেন।

এক বিবৃতিতে জ্যাকসন বলেন, সর্বোচ্চ আন্তরিকতাসহ আমি যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন ও সুরক্ষা দেয়ার এবং ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিচারকাজ পরিচালনার আনুষ্ঠানিক পবিত্র দায়িত্ব গ্রহণ করলাম। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। উদারপন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ার অবসর নেওয়ায় জ্যাকসনকে তাঁর জায়গায় মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ব্রেয়ার দাফতরিকভাবে বৃহস্পতিবার অবসরে যান।


শেয়ার করুন