১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অনলাইনে চালু হল আমেরিকান পাসপোর্ট নবায়ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
অনলাইনে চালু হল আমেরিকান পাসপোর্ট নবায়ন


আমেরিকান নাগরিকদের জন্য অনলাইনে চালু হয়ে গেল পাসপোর্ট নবায়নের ঝুট ঝামেলাহীন এক কার্য পদ্ধতি। ইতোপূর্বে পাসপোর্ট রিনিউয়ের জন্য নাগরিকদের স্পর্শকাতর ডকুমেন্টসহ তার সাম্প্রতিককালের পাসপোর্টটি প্রসেসিং সেন্টারে মেইল করতে হতো। স্পর্শকাতর কাগজপত্রের মধ্যে অন্যতম হল সোশ্যাল সিকিউরিটি নম্বর। তাছাড়া ছিল আঞ্চলিক পাসপোর্ট একন্সির সাথে সাক্ষাৎকারের বিষয়টিও। এমনকি মেইল করা পাসপোর্ট খোয়া যাওয়ার রেকর্ডও রয়েছে। 

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপত্র অন লাইনে নবায়ন সংক্রান্ত খবরটি জানিয়ে বলেছেন নতুন এই পরিসেবার মাধ্যমে একাধারে আমেরিকান নাগরিকদের বেঁচে যাবে অর্থ, সময় এবং শ্রম। মুখপত্র আরো বলেছেন, নয়া কার্যপদ্ধতির মাধ্যমে বিলম্বিত সময়ের পরিবর্তে জনগণের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেবা। প্রেসিডেন্ট তার কার্য নির্বাহি আদেশ বলে সরকারের প্রতি জনগণের আস্থা পুন:প্রতিষ্ঠার বিষয়ে সরকার যে অঙ্গীকার করেছিল সে দিকে লক্ষ্য রেখেই আমরা এমন একটি জনহিতকর কাজে হাত দিয়েছি। 

উল্লেখ্য, গত আগস্ট মাসে স্টেট ডিপার্টমেন্ট অনলাইন পাসপোর্ট নবায়ন কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালিয়েছিল। এর মাধ্যমে ২৫ হাজার পার্সপোর্ট সফলভাবে নবায়ন করা হয়েছিল।

শেয়ার করুন