১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মুনার ওয়েলকাম রমাদান
রশীদ আহমদ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
মুনার ওয়েলকাম রমাদান মুনা নউির্ইয়ক সাউথ জোনরে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতির একাংশ : দেশ


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা নিউইর্য়ক সাউথ জোনের উদ্যোগে ইমাম ও কমিউনিটি লিডারদেরকে নিয়ে পবিত্র রমজানকে ওয়েলকাম জানিয়ে এক চমৎকার আয়োজন করে। গত ২৮ মার্চ সোমবার ব্রুকলিনের জলসা পার্টি সেন্টারে অনুষ্ঠিত ওয়েলকাম রমাদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা সাউথ জোনের সভাপতি সাফায়াত হোসেন সাফা। জোন সেক্রেটারি মুহাম্মদ ইমদাদ উল্লাহ ও ফজলে রাব্বীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট শিক্ষাবিদ আবু আহমদ নূরুজ্জামান, ইমাম মওলানা দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মওলানা এবিএম ফয়জুল্লাহ, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর, শিক্ষাবিদ আহমদ আবু উবায়দা, ন্যাশনাল শূরা সদস্য এম এম  সুজন, ন্যাশনাল দাওআ ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, নিউইয়র্ক নর্থ জোন সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, ইমাম আবু সাঈদ আমীন ইমাম জাকারিয়া মাহমুদ ও ইমাম আনসারুল করীম আজহারীসহ প্রমুখ।

এছাড়াও সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব এবং কমিউনিটির বিভিন্ন সামজিক, পেশাজীবী সংগঠনের সভাপতি-সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ। আলোচকরা বলেন, মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, তার মধ্যে  মনুষ্যত্ব যেন পূর্ণমাত্রায় জাগ্রত হয়, সে যেন খুঁজে পায় চিরমুক্তির মোহনা, যেন পৌঁছতে পারে তার কাঙ্খিত গন্তব্যে বা মনজিলে মাকসুদে। এ জন্য আল্লাহ তায়ালা রমজান মাসে ৩০ দিন রোজার বিধান দিয়েছেন। ইসলামের অন্য বহু আদেশ-নির্দেশের মতো রোজাকে ক্রমিক নিয়মে ফরজ করা হয়েছে। আল্লাহ তায়ালা কেবল মাহে রমজানে রোজা নির্দিষ্ট ও এতেই সীমাবদ্ধ করে দেননি, বরং শরিয়তসম্মত কোনো অনিবার্য কারণবশত কেউ রমজান মাসে রোজা পালন করতে না পারলে এরপর অন্য যে কোনো সময় রোজার কাজা আদায় করার পথও উন্মুক্ত রেখেছেন। তারা আরো বলেন, মাহে রমজানকে আল্লাহ তায়ালা মানবজাতিকে বদলে দেয়ার জন্য রহমত স্বরূপ অর্পিত করেছেন। একজন মুসলিমের সামগ্রিক কল্যাণ সাধনে ও উত্তম চরিত্র গঠনে রমজান অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে। তাই এই মহিমান্বিত মাসে প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাউথ জোনের দায়িত্বশীল কাজী ইসমাঈল, মাহবুবুর রহমান, আমিনুর রসুল জামশেদ ও একেএম সাইফুল ইসলাম। 

 নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মওলানা সাফায়াত হোসাইন সাফার সমাপনী বক্তব্যে ওয়েলকাম রমাদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন