১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৫২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভ‚ত শিল্পী ফাহমিদা আজিম
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
পুলিৎজার পেলেন বাংলাদেশি  বংশোদ্ভ‚ত শিল্পী ফাহমিদা আজিম


পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়েছে। নিউইয়র্কের ‘ইনসাইডার’-এ ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটোসাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জেতেন বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন। তবে বাংলাদেশি বংশোদ্ভ‚ত প্রথম কোনো মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পেলেন ফাহমিদা আজিম।

পুলিৎজার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ফাহমিদা আজিম একজন চিত্রশিল্পী ও গল্পকার। তার কাজ মূলত পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে। দ্য নিউইয়র্ক টাইমস, এনপিআর, গø্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইস এবং খ্যাতনামা আরো বিভিন্ন সংবাদমাধ্যমে তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে।  

নিজের লেখা মুসলিম উইমেন আর এভরিথিংসহ বিভিন্ন বইয়ের ইলাস্ট্রেশন করেছেন ফাহমিদা আজিম। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করছেন তিনি।


শেয়ার করুন